বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হার্টে রিং পরানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে ধানম-ির ল্যাবএইড হাসপাতালে অধ্যাপক সোহরাবুজ্জামানের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তাকে সিসিইউতে রাখা হয়েছে। গতকাল বিকেলে দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘উনার হৃদযন্ত্রে একটা ব্লক ছিল। সেজন্য আজকে এনজিওপ্লাস্টি করে একটা রিং পরানো হয়েছে। উনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। গত ১৭ নভেম্বর তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।’
গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন শেষে নিজের গাড়িতে ওঠার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন।
