বরিশালে প্রাণিসম্পদমন্ত্রী

অনিয়ম-দুর্নীতি সরকার বরদাশত করবে না

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০৭:০৫ এএম

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কেউ মাস্তানি-অনিয়ম-দুর্নীতি করতে চাইলে তার জন্য কঠিন সময় অপেক্ষা করছে। কোনো অনিয়ম-দুর্নীতি সরকার বরদাশত করবে না। কোনো প্রতিকূলতাই সরকারের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না। গতকাল শনিবার দুপুরে বরিশাল নগরীর কাশিপুর সরকারি ছাগল উন্নয়ন খামারের কার্যক্রম উদ্বোধন এবং ব্লাক বেঙ্গল জাতের শ্রেষ্ঠ খামারি ও পাঁঠা পালনকারীদের উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের অন্যান্য বিভাগের চেয়ে বরিশালে উন্নয়ন কম। উন্নয়নে সমতা আনতে বরিশালের জন্য সম্ভব সবকিছু করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বরিশালের সম্ভাবনাকে সরকারি পৃষ্ঠপোষকতায় অনেক বড় আকারে কাজে লাগাতে চায় সরকার। এতে মানুষের দারিদ্র্য, অভাব-অনটন, বেকারত্ব ও পুষ্টির অভাব দূর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত