ঝিনাইদহে শহর থেকে ফেনসিডিলসহ মোমিন হোসেন (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের ফকির মন্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে এসআই মোখলেচুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়।
এ সময় মোমিন নামের একজনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মাদক মামলা হয়েছে।
