চিটাগাং চেম্বার, জেটরো ও জেবিসিসিআইর সমঝোতা

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১১:৪৩ পিএম

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) মধ্যে ‘সেলিব্রেটিং ফিফটি ইয়ারস অব জাপান-বাংলাদেশ ইকোনমিক ফ্রেন্ডশিপ : প্ল্যানিং ফর নেক্সট টেন ইয়ারস (২০২১-২০৩০) অব প্রাইভেট সেক্টর কো-অপারেশন’ শীর্ষক এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম এবং জেটরোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও জেবিসিসিআই সভাপতি ইউজি অ্যান্ডো এই সমঝোতায় স্বাক্ষর করেন।

অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দুই দেশের মধ্যে আগামী দিনের দ্বিপক্ষীয় অধিকতর অর্থনৈতিক সম্পর্কোন্নয়নে এই সমঝোতা স্মারক বেসরকারি খাতে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে কাজ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত