বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলনে ফয়েজ উল্লাহ সভাপতি ও দীপক শীল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমাইয়া সেতু। গতকাল রবিবার সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি নজির আমিন চৌধুরী, জয় রায়, ফয়জুর মেহেদী, কে এম মুত্তাকী, সরোজ কান্তি, অনন্য ঈদ ই আমিন, ধীষণ প্রদীপ চাকমা, সম্পা দাস। সহকারী সাধারণ সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল, মিখা পিরেগু, খাইরুল হাসান জাহিন।
কোষাধ্যক্ষ শামীম হোসেন, দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মীম আরাফাত মানব, স্কুলছাত্রবিষয়ক সম্পাদক প্রিতম ফকির, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ঐশ্বর্য আহমেদ, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক বি এম জোবায়ের প্রধান, সাংস্কৃতিক সম্পাদক আসমানী আশা, ক্রীড়া সম্পাদক দিদারুল ইসলাম শিশির, সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক মুনিরা দিলশাদ ইলা।
