২৫ পৌরসভায় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান আওয়ামী লীগের

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০৯:৪৬ পিএম

আসন্ন ২৫টি পৌরসভা নির্বাচনের জন্য দলের মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে ২৭ নভেম্বর শুক্রবার মনোনয়ন ফরম বিতরণ করবে আওয়ামী লীগ। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট জেলা/উপজেলা/পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীগণ মনোনয়ন ফরম ক্রয় করতে পারবেন। যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

পৌরসভা গুলো হচ্ছে: পঞ্চগড় জেলার পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কলাপাড়া, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত