পুষ্টিতে ভরা ওটস

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১১:০৩ পিএম

ফল ও বাদাম মিশিয়ে সকালের নাশতায় এক বাটি ওটস মানে পেট ভরার সঙ্গে সঙ্গে পুষ্টিও শতভাগ মিলবে। জেনে নিন পুষ্টিতে ভরপুর এই খাদ্যশস্যটির নানা উপকারিতা সম্পর্কে :

ফাইবার ও মিনারেলে পূর্ণ : প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, প্রোটিন ও ভিটামিন বি তে পূর্ণ ওটস। ভিটামিন বি শরীরে কার্বোহাইড্রেট হজমে সাহায্য করে। ফলে শরীর থাকে সুস্থ। এছাড়া অন্যান্য শস্যজাতীয় খাবারের তুলনায় ওটসে বেশি পরিমাণে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি প্রয়োজনীয় মিনারেল।

কোলেস্টেরল কমায় :ওটসে বিটা গ্লুকোন নামক বিশেষ এক ধরনের ফাইবার রয়েছে, যা শরীরে কোলেস্টেরলের পরিমাণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রতিদিন তিন গ্রাম ওটস খেলে প্রায় আট থেকে দশ শতাংশ পর্যন্ত কোলেস্টেরল কমানো সম্ভব। এছাড়াও এই ফাইবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যার কারণে ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন সহজে আক্রমণ করতে পারে না।

হৃদরোগের ঝুঁকি কমায় : ওটসের বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরে এলডিএলের মতো ভালো কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

ক্যানসারের ঝুঁকি কমায় : ক্যানসারের ঝুঁকি কমাতেও সহায়ক এই ওটস। এই খাদ্যশস্যের হোল গ্রেইন মেনোপজের পরবর্তী সময়ে স্তন ক্যানসারের ঝুঁকি কমায়।

হজম ক্ষমতা বৃদ্ধি করে : হজম ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে ওটসে থাকা ফাইবার। যারা কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি বেশ সহায়ক।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে : অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তার কারণে হাইপারটেনশনে ভুগলে খাদ্যতালিকায় রাখতে পারেন ওটস। এটি উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত