বাদল স্মরণে ফুটবলারদের এক মিনিট নীরবতা পালন

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১২:৫৬ এএম

বাদল রায়ের মৃত্যুতে সোমবার দোহায় অনুশীলন শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছেন জাতীয় দলের ফুটবলাররা। তাদের প্রতিনিধি হয়ে এক ভিডিও বার্তায় মামুনুল ইসলাম বলেন, ‘আমরা এমন একজনকে হারিয়েছি যিনি আমাদের বড় ভাইয়ের মতো, আমাদের অভিভাবক। আমরা সবাই শোকাহত। জাতীয় দলের ম্যানেজমেন্টে দীর্ঘ দিন ছিলেন, দাদার আদরের ছিলাম। খেলোয়াড়দের অনেক সহায়তা করত দাদা। কীভাবে চলতে হবে, এ নিয়ে আমাদের অনেক বোঝাতেন। দাদা একজন কিংবদন্তি ফুটবলার, আমরা একজন কিংবদন্তিকে হারিয়েছি। আমাদের সবার চাওয়া, ওপারে ভালো থাকুক দাদা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত