নারায়ণগঞ্জে আ.লীগ নেতা জাহাঙ্গীরকে দল থেকে অব্যাহতি

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০৩:২৬ এএম

বাংলাদেশ আওয়ামী লীগকে স্বাধীনতাবিরোধী দল বলায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়। জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ জেলা পরিষদেরও সদস্য।

চিঠিতে উল্লেখ করা হয়, আপনি জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে স্বাধীনতাবিরোধী দল হিসেবে উল্লেখ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বক্তব্য রাখার অপরাধে আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো। চিঠির অনুলিপি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে পাঠানো হয়েছে।

জানতে চাইলে জাহাঙ্গীর আলম গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘এ ব্যাপারে ক্ষমা চেয়ে আমি গত সোমবার পত্রিকায় বিবৃতি দিয়েছি। এরপরও আমার বিরুদ্ধে এ ব্যাবস্থা নেওয়াটা ষড়যন্ত্রমূলক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত