ডিএনসিসি মেয়রের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের ভার্চুয়াল বৈঠক

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০৩:২৬ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় ভার্চুয়ালি এ সভা হয়।

ডিএনসিসির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বৈঠককালে মেয়র আতিকুল ভারতের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারত দুই বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুই দেশের মধ্যে নগর পরিকল্পনা ও নাগরিক সেবা প্রদানে একে অন্যের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে। এতে উভয় দেশের শহরগুলো আরও সমৃদ্ধ হবে।

বিক্রম কুমার দোরাইস্বামী ঢাকা শহরে ডেইলি ইনটিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, ইনটেলিজেন্ট সিকিউরিটি সিস্টেম, ইনটেলিজেন্ট লাইটিং সিস্টেম, উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কের উন্নয়ন বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত