প্রথম অধ্যায়
আকাইদ ও বিশ্বাস
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন-হাশর কী?
উত্তর : বিচারের দিন।
প্রশ্ন : আমলনামা কী?
উত্তর : আমাদের চলাফেরা, আচার-আচরণ, ভালো-মন্দ, পাপ-পুণ্য সবকিছু লিখে রাখাকে বলে আমলনামা।
প্রশ্ন : কোন ফেরেশতারা আমলনামা লেখেন?
উত্তর : কিরামান, কাতিবিন।
প্রশ্ন : মিজান কী?
উত্তর : পাপপুণ্যের ওজন করা হবে যা দিয়ে।
প্রশ্ন : মিজান অর্থ কী?
উত্তর : পরিমাপযন্ত্র।
প্রশ্ন : চির সুখের স্থান কোনটি?
উত্তর : জান্নাত।
প্রশ্ন: চির কষ্টের স্থান কোনটি?
উত্তর : জাহান্নাম।
প্রশ্ন : একজন মুসলিমের হৃদয়ে কী থাকে?
উত্তর : আল্লাহতায়ালার ভয়।
প্রশ্ন : ইন্নাকা আলা কুল্লি শায়ইন ক্বাদির অর্থ কী?
উত্তর : নিশ্চয়, আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান।
প্রশ্ন : আমরা অন্যায় কাজ করি কেন?
উত্তর: শয়তানের প্ররোচনায়।
প্রশ্ন : আমাদের এই সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তা কে?
উত্তর : মহান আল্লাহ।
প্রশ্ন-: পাপ-পুণ্য কোথায় সংরক্ষিত থাকে?
উত্তর : আমাদের আমলনামায়।
প্রশ্ন : ‘সবকিছুর মালিক আল্লাহ’ এ ধারণায় যে বাঁচে, তাকে তুমি কী বলবে?
উত্তর : ইমানদার ব্যক্তি বলব।
প্রশ্ন : ‘বাসিরুন’ গুণে গুণান্বিত হতে তুমি করো এমন একটি কাজ?
উত্তর : কর্তব্যে অবহেলা করি না।
প্রশ্ন : নবী-রাসুলদের কাছে ওহি নিয়ে আসতেন কে?
উত্তর : হজরত জিবরাইল (আ.)।
প্রশ্ন : ইমান কী? ইমানদার হতে হলে তোমাকে কী করতে হবে?
উত্তর : মহানবী (সা.) আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, সে বিষয়গুলোকে দৃঢ়ভাবে বিশ্বাস ও ধারণ করে, তা অনুযায়ী আমল করাকে ইমান বলে। একজন ইমানদার ব্যক্তি হতে হলে আমাকে আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে।
প্রশ্ন : কিয়ামত কী? কিয়ামতের ভয়াবহতা তোমাকে কোন কাজটি করতে উদ্বুদ্ধ করে?
উত্তর : কিয়ামত হলো সেদিন, যেদিন আল্লাহ এই বিশ্বজগৎ ধ্বংস করে দেবেন। কিয়ামতের ভয়াবহতা পাপ কাজ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে।
প্রশ্ন : নবী-রাসুলদের মূল কাজ কী ছিল?
উত্তর : আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো ও সহিহভাবে আমল করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা।
প্রশ্ন : কিয়ামতের ভয়াবহতা জেনে কী করো?
উত্তর : কিয়ামতের ভয়াবহতা জেনে কোরআন ও রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসারে জীবনযাপন করি।
প্রশ্ন : আলো, বাতাস, পানি সবকিছুই কার দান?
উত্তর : আল্লাহর।
প্রশ্ন : ইমান শব্দের অর্থ কী? আমরা কেন আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করি?
উত্তর : দৃঢ়বিশ্বাস, দৃঢ়আস্থা, স্বীকৃতি, নির্ভর করা ও মেনে নেওয়া। আল্লাহর ওপর আমরা বিশ্বাস স্থাপন করি কারণ তিনি দুই জাহানের মালিক, আমাদের জীবনদাতা।
প্রশ্ন: ‘আখেরাত’ অর্থ কী? আল্লাহ আখিরাতে কী করবেন?
উত্তর : ‘আখেরাত’ শব্দটি আরবি। অর্থ পরকাল, মৃত্যুর পরের অনন্ত জীবনকে আখেরাত বলা হয়। আল্লাহ আখিরাতে মানুষের পাপ ও পুণ্যের বিচার করে সে অনুযায়ী শাস্তি ও সুফল দান করবেন।
প্রশ্ন : আখিরাতের প্রথম ধাপ?
উত্তর : মৃত্যুর পর আল্লাহর কাছে জীবনের শুরু।
প্রশ্ন : মুমিন ব্যক্তি? তার অন্যতম গুণ?
উত্তর : যে ব্যক্তি আল্লাহ এক বিশ^াস করে তার নির্দেশিত গুণাবলি অনুসারে তার বিধান, তার পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানেন, অন্তর দিয়ে বিশ্বাস করে পালন করেন তাকে মুমিন বলা হয়। মুমিনের অন্যতম গুণাবলিতিনি সবসময় সত্য কথা বলেন ও সে অনুসারে চলেন।
প্রশ্ন : আমাদের দীনের নাম কী? এটি আমাদের সাধারণভাবে কী শিক্ষা দেয়?
উত্তর : আমাদের দীনের নাম ইসলাম। একজন আমাদের ইসলাম ধর্ম নির্দেশিত পথে সঠিকভাবে জীবন পরিচালনা করার শিক্ষা দেয়।
প্রশ্ন : আমরা কীভাবে এবং কেন আল্লাহর শোকর আদায় করেন?
উত্তর : ‘আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন’ বলে। কারণ তিনিই আমাদের পালনকর্তা।
প্রশ্ন : নবী-রাসুলদের অন্যতম কাজ?
উত্তর : আল্লাহর বাণী তার বান্দাদের কাছে পৌঁছান এবং আল্লাহপাকের নির্দেশ অনুযায়ী তাদের সৎপথে পরিচালিত করেন।
প্রশ্ন : আমলনামা কী? কারা লেখেন?
উত্তর : মানুষের কর্মলিপি আমলনামা। মানুষেরা দুনিয়ায় ভালোমন্দ যেসব কাজ করছেন, সেগুলো দুজন ফেরেশতা লিখে রাখছেন।
