সপরিবারে করোনায় আক্রান্ত বরকত উল্লাহ বুলু

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১১:০৬ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার করোনা পরীক্ষায় বুলুসহ তার সহধর্মিণী শামীমা বরকত লাকী, বড় ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান (সানিয়াত) ও ছোট ছেলে মাহাথির মোহাম্মদ ইরকান (সাবিত) পজিটিভ ধরা পড়ে।

এরপর রাতে তারা রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হন।

সেখানে বুলু পরিবার ইউজিসি অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি হলেও বুলু পরিবারের সবাই এখনো ভালো আছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত