বাংলাদেশি সিনেমা ‘কমান্ডো’তে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব। তার বিপরীতে রয়েছেন বাংলাদেশের জাহারা মিতু। গত মার্চ থেকে শুটিং শুরু হওয়া এই সিনেমার কাজ এতদিন চলেছে কলকাতায়। বৃহস্পতিবার এক টুইটার পোস্টে দেব জানালেন, কলকাতার শুটিং পর্ব শেষ হয়েছে। এবার তিনি বাংলাদেশে এসে শুটিংয়ে অংশ নেবেন।
শামীম আহমেদ রনি পরিচালিত এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেওয়ার জন্য গত ২২ মার্চ দেবের বাংলাদেশে আসার কথা থাকলেও করোনার কারণে সে সময়ে আসতে পারেননি।
জানা যায়, সে সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন দেবের বাড়ির এক কর্মচারীও। পরিবারসহ বেশ কিছুদিন আইসোলেশনে ছিলেন দেব।
এদিকে সবকিছু আবার স্বাভাবিক হওয়ার পর ‘কমান্ডো’ সিনেমার শুটিং দিয়েই অভিনয়ে ফিরেছেন তিনি। এই সিনেমার কাজ শেষ করে দেব অংশ নেবেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’ সিনেমার কাজে। এরপর শুটিং করবেন অভিজিৎ সেন পরিচালিত ‘টনিক’এর।
