বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর
পদ ও যোগ্যতা : সুপারিনটেনডেন্ট ২ জন। স্নাতক বা সমমানের পাস। সরকারি বা আধাসরকারি প্রতিষ্ঠানে সমপদে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা এবং কম্পিউটারের কাজ জানা থাকতে হবে। বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা।
অফিস সহকারী ১৪ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
গাড়িচালক ৪ জন। অষ্টম বা জেএসসি বা সমমান পাস। গাড়িচালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
অফিস সহায়ক ৮ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।
মালী ৩ জন। ষষ্ঠ শ্রেণি পাস এবং বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞ। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।
নিরাপত্তা প্রহরী ৮ জন। ষষ্ঠ শ্রেণি পাস। নিরাপত্তা প্রহরীর কাজে অভিজ্ঞ। সশস্ত্র বাহিনী বা পুলিশের অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।
পরিচ্ছন্নতাকর্মী ৩ জন। অক্ষরজ্ঞান সম্পন্নদের অগ্রাধিকার। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।
২১ ডিসেম্বর ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। ড্রাইভার পদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী, বিজিবি বা পুলিশের অবসরপ্রাপ্তদের বেলায় সর্বোচ্চ ৩৫ বছর। http://bncc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২১ ডিসেম্বর ২০২০ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.bncc.gov.bd) এই ওয়েবসাইট থেকে।
যোগাযোগ : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৩২, ঈশা খাঁ এভিনিউ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ১৯ নভেম্বর, পৃষ্ঠা ৪
বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম
পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯ জন। এইচএসসি বা সমমান পাহ। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
অফিস সহায়ক ২ জন। এসএসসি বা সমমান পাহ। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।
মালী ৪ জন। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। পরিচ্ছন্নতাকর্মী ২ জন। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।
১৫ ডিসেম্বর ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর।
www.chittagongdiv.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের নির্ধারিত ফরম। বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, কোর্ট বিল্ডিং চট্টগ্রাম এই ঠিকানায় ডাকযোগে আবেদন পৌঁছানো যাবে ১৫ ডিসেম্বর ২০২০ অফিস চলাকালীন পর্যন্ত।
যোগাযোগ : বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম, (সংস্থাপন শাখা)। ওয়েব :www.chittagongdiv.gov.bd
সূত্র : ইত্তেফাক, ১৯ নভেম্বর, পৃষ্ঠা ৬
গ্রন্থনা : আনিকা তাহসিন
