আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল মার্কেন্টাইল ব্যাংক

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০১:৫৭ এএম

২০১৯ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ২০তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে মার্কেন্টাইল ব্যাংক। বেসরকারি ব্যাংকিং ক্যাটাগরিতে ব্যাংকটি যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে। এ ছাড়া মার্কেন্টাইল ব্যাংক করপোরেট গভর্ন্যান্স ক্যাটাগরিতে সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড লাভ করেছে। গত বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আইসিএবি আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এবং সিএফও তাপস চন্দ্র পালের হাতে ওই পুরস্কারের ক্রেস্ট ও সনদ তুলে দেন।

এ সময় বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, আর্থিক প্রতিবেদন কাউন্সিল (এফআরসি) চেয়ারম্যান ড. মো. হামিদ উল্লাহ ভূঁঞা, আইসিএবির সভাপতি মোহাম্মদ ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত