দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভির ও তার স্ত্রী বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। এসময় তাদের স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং রূপায়ণ সিটি উত্তরার ডিএমডি মাহবুবুর রহমান।
রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা, রেইন ফরেস্ট, সান ডেক, রিডিং লাউঞ্জ, মুভি থিয়েটার, জিমনেসিয়াম, সুইমিংপুল, মেইন এভিনিউসহ পুরো প্রকল্প দেখে সাফওয়ান সোবহান তাসভির বলেন, ‘দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখেই গড়ে উঠছে রূপায়ণ সিটি উত্তরা। উন্নত বিশ্বের গেটেড কমিউনিটির চেয়েও বেশি সুযোগ-সুবিধা রূপায়ণ সিটি উত্তরায় বিদ্যমান রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ভাবনাহীন জীবনের পাশাপাশি ক্রেতারা রূপায়ণ সিটি উত্তরায় স্বাস্থ্যকর পরিবেশ পাবেন এবং শিশুর মেধা বিকাশের জন্য এই ধরনের প্রকল্প অত্যন্ত সময়োপযোগী।’ ১৩৪ বিঘা জমির ওপর নির্মিত প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির এই প্রকল্পে রয়েছে প্রিমিয়াম মানের কন্ডো অ্যাপার্টমেন্ট, স্কাই ভিলা, পেন্থহাউজ, কমিউনিটি ক্লাব, মসজিদ, খেলার মাঠ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ আধুনিক নগর জীবনের সব আয়োজন। ৬৩ শতাংশ খোলামেলা জায়গার পাশাপাশি রয়েছে সাড়ে ছয় কিলোমিটারের জগিং ট্র্যাক ও গাড়ি চলাচলের পৃথক রাস্তা।
