বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

মধুমতিতে সাঁতার প্রতিযোগিতা

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০২:৩৬ এএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মধুমতি নদীতে ‘বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে, ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় গতকাল শনিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আএসপিআর) এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত ১৪ জন সাঁতারু অংশ নেন। এদের মধ্যে বিভিন্ন বয়সের পুরুষ সাঁতারু ৭ জন এবং ৭ জন মহিলা সাঁতারু ছিলেন। চূড়ান্তভাবে নির্বাচিত ৭ জন পুরুষ সাঁতারু জেলার মধুমতি নদীর কংশুর থেকে হরিদাসপুর ব্রিজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী থেকে ফয়সাল আহমেদ ১ ঘণ্টা ১ মিনিট ২৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান ও জুয়েল আহম্মেদ ১ ঘণ্টা ৩ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান এবং নৌবাহিনীর মো. কাজল মিয়া ১ ঘণ্টা ৪ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত