হাজী সেলিমের স্ত্রীর মৃত্যু

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০২:৩৬ এএম

ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম (৫০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন গুলশানা আরা।

জানা যায়, হাজী সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যানের পদে ছিলেন গুলশান আরা। এর আগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনারও (বর্তমানে কাউন্সিলর) ছিলেন তিনি। অসুস্থ গুলশান আরাকে চিকিৎসার জন্য ২০১৮ সালে ব্যাংককে নেওয়া হয়েছিল। প্রায় ২০ মাস সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় চলতি বছরের আগস্টে ঢাকায় এনে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৭ দিন ধরে আইসিইউতে ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত