রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ১২ ফুট দৈর্ঘ্যরে একটি অজগর অবমুক্ত করা হয়েছে। গতকাল রবিবার বন বিভাগের কর্মকর্তারা উপজেলার রেশম এলাকা থেকে উদ্ধার সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, গত শনিবার সন্ধ্যায় স্থানীয়রা রেশম বাগানে অজগরটি দেখে বন বিভাগে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় সাপটি ধরা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে গতকাল এটি অবমুক্ত করা হয়।
এ সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এসএম মাহাবুব উল আলম, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
