বিসিআরএ

সিলভার জুবিলি অ্যাওয়ার্ড পেল ফায়ার সার্ভিস

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০২:৪৫ এএম

বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত হওয়ার অব্যাহত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর লাভ করেছে বিসিআরএ সিলভার জুবিলি অ্যাওয়ার্ড ২০২০। গত শনিবার বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কমপ্লেক্সে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। অনুষ্ঠান উদ্বোধন শেষে

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের হাতে এ সম্মাননা তুলে দেন। এতে সভাপতিত্ব করেন বিসিআরএ’র সভাপতি অভি চৌধুরী।

সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘সম্মাননা প্রদান করার জন্য আমি ফায়ার সার্ভিসের সব কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে করি, প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সুরক্ষা সেবা বিভাগের অব্যাহত সমর্থন ও সহযোগিতা এবং ফায়ার সার্ভিসের সব কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত চেষ্টার ফসল এই স্বীকৃতি। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত