ম্যারাডোনাকে সম্মান জানিয়ে গান (ভিডিও)

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১১:০০ পিএম

‘ফুটবল ঈশ্বর’খ্যাত কিংবদন্তি ম্যারাডোনা গত ২৫ নভেম্বর পাড়ি জমিয়েছেন পরপারে। ম্যারাডোনার বিদায়ে সারা পৃথিবী শোকাহত। আর্জেন্টিনা নামের দেশটির সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিলেন ম্যারাডোনা। সারা বিশ্বের ভক্তরা ম্যারাডোনাকে নানাভাবে স্মরণ করছেন, শ্রদ্ধায় ভালোবাসায়। বাংলাদেশের ফুটবল প্রেমীদেরও প্রিয় ছিলেন ম্যারাডোনা। ফলে ম্যারাডোনার মৃত্যুতে বাঙালিরা তাদের আপনজনকেই হারালেন।

প্রিয় এই তারকার প্রতি সম্মান জানিয়ে এবার গান উপহার দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লুৎফর হাসান। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাহরিদ বেলাল। ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর করেছেন লুৎফর হাসান। সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটি প্রকাশিত হয়েছে ড্রিম ক্যান্টিন থেকে।

 'তুমি ম্যারাডোনা’ শিরোনামের গানটির কথা এমন-তোমার নামে এখনও রক্তে হায়/তুমুল কাঁপন বলে,/জাগো।/তুমিই ম্যারাডোনা একজন/ভালোবাসা তুমি দিয়াগো...।

দেশ রূপান্তরকে লুৎফর হাসান বলেন, ‘গানটার সাথে চারজন মানুষ জড়িত। তিনজন ব্রাজিলের সাপোর্টার, একজন আর্জেন্টিনার। কিন্তু সকলের কাছে ম্যারাডোনা অন্য রকম বিস্ময়, ভালোবাসার খুব প্রিয় জায়গায়। গানটা হৃদয় থেকেই করেছি আমরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত