‘রূপসা নদীর বাঁকে’ আসছে ১১ ডিসেম্বর

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ০১:৩৬ পিএম

তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ আনকাট সেন্সর সনদ পেয়েছে। চলচ্চিত্রটি একজন ত্যাগী বামপন্থী নেতার জীবনী নিয়ে নির্মিত যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করে।

প্রযোজনা প্রতিষ্ঠান কিনো-আই ফিল্মসের তরফে জানানো হয়, বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ‘রূপসা নদীর বাঁকে’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর। পরদিন দর্শকদের জন্য মুক্তি পাবে।

পরিচালনার পাশাপাশি ২ ঘণ্টা ১৭ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল।

অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশারসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত