মাধবদীতে বস্তাবন্দী অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ০৬:৪৯ পিএম

নরসিংদীর মাধবদীতে বস্তাবন্দী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মাধবদী থানার নুরালাপুর এলাকার একটি টেক্সটাইল মিলের পেছনের কলা খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানায়, মঙ্গলবার সকালে স্থানীয় টেক্সটাইল মিলের পেছনের কলা খেতের নির্জন স্থানে পড়ে থাকা একটি বস্তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে স্থানীয়রা মাধবদী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর পচা লাশ উদ্ধার করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি । নিহতের মাথায় আঘাতের চিহ্ন ও দাগ রয়েছে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে হত্যার পর এখানে লাশ ফেলে রাখা হয়েছে । লাশ উদ্ধারের পর ময়নাতদন্তর জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত