গ্রামীণফোনের জন্য ৫০০ টাওয়ার বসাবে ইডটকো

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১১:২৮ পিএম

ডিজিটাল বাংলাদেশের সংযোগ সহযোগী গ্রামীণফোন সম্প্রতি সমন্বিত  টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা কোম্পানি ইডটকোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। গ্রামীণফোন গতকাল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এ চুক্তির আওতায় ইডটকো গ্রামীণফোনের জন্য ৫০০ টাওয়ার স্থাপনের পরিকল্পনা করেছে।

দক্ষ পরিচালনা এবং স্বল্পসংখ্যক টাওয়ার নির্মাণের মাধ্যমে আরও বেশি অপারেটরদের সেবা দেওয়ার উদ্দেশ্য পূরণ হবে গ্রামীণফোন ও ইডটকোর মধ্যে সম্পাদিত এ চুক্তির মাধ্যমে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, মোবাইল টাওয়ার ব্যবস্থাপনার জন্য এটি একটি ইতিবাচক যাত্রার শুরু। যা গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিতে প্রয়োজনীয়। আর এর বর্ধনশীল চাহিদা রক্ষায় গ্রামীণফোনের ধারাবাহিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার। আশা করছি এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, আমি বিটিআরসি  নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। যারা চ্যালেঞ্জিং অবস্থা বিবেচনায় নিয়ে আমাদের টাওয়ার নির্মাণের মাধ্যমে  টেওয়ার্ক সম্প্রসারণের সুযোগ করে দিয়েছে।

তিনি আরও বলেন, গ্রামীণফোন সবসময়ই গ্রাহকের চাহিদাকে গুরুত্ব  দেয়। টাওয়ার সম্প্রসারণ গ্রাহকদের উন্নত সেবা এবং ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনা উন্মোচনে আমাদের প্রতিশ্রুতি পূরণে সহায়তা করবে। একই সঙ্গে আমাদের উদ্দেশ্য, মানুষের ডিজিটাল জীবনধারার উন্নয়ন ঘটানো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত