ক্রোম ব্রাউজারে কী কী কাজ করা যায় তা অনেক অ্যান্ড্রয়েড ফোন ইউজাররাই জানেন না। অথচ অ্যান্ড্রয়েড ফোন মানেই গুগল ক্রোম ব্রাউজার। চলুন জেনে নিই অ্যান্ড্রয়েড ফোনের অপরিচিত ফিচারগুলো সম্পর্কে
ট্যাব সোয়াইপ : ট্যাব আইকন ক্লিক না করেও এক ট্যাব থেকে অন্য ট্যাবে যাওয়া যায়। পেজের বাম থেকে ডান দিকে সোয়াইপ করলেই ট্যাব পরিবর্তন হয়ে যাবে।
ট্যাব খোলা : নতুন ট্যাব চালু করতে ও পুরনো ট্যাব বন্ধ করতে ট্যাব আইকনে লম্বা সময় ধরে প্রেস করলেই হয়। সেখানে ট্যাব ওপেন ও ক্লোজের অপশন দেখা যাবে।
পিডিএফ ফাইল : ক্রোম থেকে সরাসরি পিডিএফ হিসেবেও পেজ নামানো যায়। ক্রোমের থ্রি ডট আইকন থেকে share অপশনে ক্লিক করতে হবে। এরপর print-এ ক্লিক করলে Save as PDF হিসেবে ফাইলটি ডাউনলোড হবে। ফাইলটি যেকোনো ডিভাইসে শেয়ার করা যাবে।
অফলাইন : ওয়েব পেজ দেখতে দেখতে যদি নেট চলে যায় তবে চিন্তার কিছু নেই। শুধু ক্যান্সেল অপশনে ক্লিক না করলেই হলো। নেট চলে এলে পুরো পেজ ডাউনলোড করার অপশন দেখাবে ক্রোম।
কুইক স্ক্রল : স্ক্রল ছাড়া উইকিপিডিয়া পেজে কিছু খুঁজতে চাইলে ‘Find in page’ অপশনটিতে ক্লিক করতে পারেন। থ্রি ডট আইকনে ক্লিক করলে অপশনটি পাওয়া যাবে। এর মাধ্যমে ‘Reference’ বা `Early life' টাইপ করে পেজে থাকা সেকশনটিতে একবারে চলে যাওয়া যাবে।
