ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণই নেই। যুক্তরাষ্ট্রের পর বৈশ্বিকভাবে ঝুঁকির দিক থেকে তারা দ্বিতীয়। এমন দেশে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া উচিত কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান মনে করেন, মেগা ইভেন্টটি ভারত থেকে সরিয়ে আরব আমিরাতে করা যেতে পারে। করোনার কারণে ২০২০ টি-২০ বিশ্বকাপ পিছিয়ে নেওয়া হয় এক বছর। কিন্তু আগে থেকেই ২০২১-এ ভারতের টি-২০ বিশ্বকাপ আয়োজনের কথা ছিল। সেটাও পিছিয়ে যায় ২০২২-এ। কিন্তু ভারতে ২০২৩-এ হওয়ার কথা ওয়ানডে বিশ্বকাপ। পরপর দু’বছর দুটি বৈশ্বিক আসর আয়োজন করা কঠিন হবে বলে অস্ট্রেলিয়াকে ২০২১-র বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। আগামী বছর অক্টোবর-নভেম্বরের ২০২০-এর পিছিয়ে যাওয়া টি-২০ বিশ্বকাপটি হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পিসিবি। সম্প্রতি আইপিএল করোনার কারণেই তাদের দেশে আয়োজন করা সম্ভব হয়নি ভারতের। দেশটির করোনা পরিস্থিতিরও কোনো উন্নতি নেই।তাই পিসিবি প্রধান নির্বাহী আশঙ্কা করছেন, ‘টি-২০ বিশ্বকাপ যে ভারতে হবে তা নিয়ে এখনো ধোঁয়াশা আছে। দেশটি এই আসর আয়োজন করার মতো পুরোপুরি প্রস্তুত না। কারণ তাদের কভিড পরিস্থিতিতে কোনো উন্নতি নেই। আমিরাতের টুর্নামেন্টটি হতে পারে।’
×
