এনডিসির কমান্ড্যান্ট লে. জে. আতাউল হাকিম সারওয়ার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০১:০৭ এএম

লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ন্যাশনাল ডিফেন্স কলেজের নবনিযুক্ত কমান্ড্যান্ট হিসেবে সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন। তার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ গত ৩০ অক্টোবর অবসরে যান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, দায়িত্ব নেওয়ার আগে সেনাসদর দপ্তরে সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মো. শামসুল হক নবনিযুক্ত এনডিসি কমান্ড্যান্ট আতাউল হাকিম সারওয়ার হাসানকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সেনাসদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২১ ডিসেম্বর ১৯৮৪ সালে পদাতিক কোরে কমিশন লাভ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত