এফবিসিসিআইয়ে নতুন সিইও ও ডেপুটি সিইও

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০১:৪৮ এএম

বণিক সমিতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ মাহফুজুল হক ও উপপ্রধান নির্বাহী কর্মকর্তা (ডেপুটি সিইও) হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম ফেরদৌস। এফবিসিসিআই থেকে এ তথ্য জানানো হয়।

মাহফুজুল হক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। তিনি কর্মজীবনে পাবলিক পলিসি, রুলস, রেগুলেশন, গাইডলাইন, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর, কোড অব প্র্যাকটিসেস প্রণয়নের পাশাপাশি মাঠপর্যায়ে এসব রীতিনীতি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন।  এস এম ফেরদৌস ১৯৮৪ সালে সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগদানের পর ১৯৮৫ সালে কমিশনপ্রাপ্ত হন। ২০১৯ সালে অবসর  নেন। এছাড়াও তিনি ওমানে বাংলাদেশ দূতাবাস লেবার কাউন্সেলর ও সিয়েরা লিয়নে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত