‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ কনটেস্টে লাখ টাকা পুরস্কার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০১:৪৯ এএম

ওয়ালটন রেফ্রিজারেটর নিয়ে এসেছে স্মার্ট ভিডিও কনটেস্ট। ‘স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ শীর্ষক অনলাইনভিত্তিক প্রতিযোগিতায় যেকেউ অংশ নিতে পারবেন। সৃষ্টিশীল মানুষদের জন্য এটি একটি স্মার্ট প্ল্যাটফর্ম। ওয়ালটন ফ্রিজ নিয়ে ক্রিয়েটিভ ভিডিও তৈরি করে জিতে নিতে পারেন সর্বোচ্চ লাখ টাকা পুরস্কার। 

এ উপলক্ষে গত সোমবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক ডিক্লারেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা নার্গিস আক্তার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, হুমায়ূন কবীর, উদয় হাকিম, তানভীর রহমান, মো. রায়হান, ফিরোজ আলম, আনিসুর রহমান মল্লিক, মোস্তফা নাহিদ হোসেন, ড. সাখাওয়াৎ হোসেন ও আমিন খান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম প্রমুখ। প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে ওয়ালটন রেফ্রিজারেটরের ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত