ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের কাজ শুরু

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১২:৪১ এএম

দিনাজপুরের পার্বতীপুরের ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের পাইপলাইন স্থাপন কাজ গতকাল উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (সচিব) মো. আবু বকর ছিদ্দীক এ কাজ উদ্বোধন করেন।

এ উপলক্ষে প্রকল্পের ট্যাপ অব পয়েন্ট উপজেলার বেলাইচ-ি ইউনিয়নের সোনাপুকুরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিপিসি পরিচালক মেহদী হাসান, পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মো. নাহিদ হাসান, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবু সালেহ মো. মাহফুজুল আলম, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ, পার্বতীপুর মেয়র এজেডএম মেনহাজুল হক, ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের পরিচালক মো. টিপু সুলতান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত