স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শীতকালে আমাদের দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। ইতিপূর্বে আমরা করোনা মোকাবিলায় অনেক ভালো কাজ করেছি। যার ফলে আমাদের দেশে মৃত্যুহার কম ছিল। তাই শীতকালে আমাদের বেখেয়ালি হওয়া যাবে না। তাহলে আমরা বিপদে পড়ে যাব। তাই আগের অবস্থান ধরে রাখতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলেই আমরা করোনা থেকে অনেকটা নিরাপদে থাকব। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় জেলার সর্ববৃহৎ কাঁচা ও পাকামালের আড়তের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আড়তের ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামানসহ অনেকে।
নবনির্মিত এই আড়তে ৩০০টি দোকান রয়েছে। স্থানীয় কৃষকরা খুব সহজেই তাদের উৎপাদিত শস্য এখানে বিক্রি করতে পারবেন।
ছবির ক্যাপশন: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দুপুর ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় জেলার সর্ববৃহৎ কাঁচা ও পাকামালের আড়তের উদ্বোধন করছেন।
