আপত্তিকর মন্তব্যে সতর্ক করতে ইউটিউবের নতুন ফিচার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০৩:০০ পিএম

আপত্তিকর মন্তব্য রোধ এবং শ্রদ্ধাশীল আলোচনার পরিবেশ তৈরিতে নতুন একটি ফিচার এনেছে ইউটিউব।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানায়, আপত্তিকর মন্তব্য পোস্টের সময় ইউজারকে পুনর্বিবেচনার সুযোগ দেবে এই ফিচার।

কোনো ইউজার আপত্তিকর মন্তব্য পোস্ট করার আগে তাকে জিজ্ঞাসা করা হবে, ‘মন্তব্যটি এভাবেই পোস্ট করতে চান, নাকি কিছুটা বদলানোর জন্য সময় নেবেন।’

ইউটিউবের এআই-ভিত্তিক ব্যবস্থায় কাজ করবে এ ফিচার। কোনো মন্তব্য আপত্তিকর হিসেবে শনাক্ত হলে পুনর্বিবেচনার সুযোগ দিয়ে তাকে নোটিফিকেশন পাঠানো হবে।

কনটেন্ট নির্মাতাদের আরও ভালোভাবে মন্তব্য ব্যবস্থাপনা এবং দর্শকের সঙ্গে তাদের যুক্ত হতে সহায়তা দেবে নতুন ফিল্টারটি।

অনুপযুক্ত এবং বেদনাদায়ক মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনার জন্য ওই ফিল্টারের মাধ্যমে জমিয়ে রাখা হবে। কনটেন্ট নির্মাতারা যদি না তাহলে কখনোই মন্তব্যগুলো তাদের পড়তে হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত