ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে শনিবার বিকেল পৌনে ৩টার দিকে ঢাবির জগন্নাথ হলের বিপরীত পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান খন্দকার।
তিনি বলেন, জগন্নাথ হলের বিপরীত পাশের ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় কাপড় দিয়ে মোড়ানো মৃত নবজাতকটি পড়ে ছিল। নবজাতকের মরদেহের নিচের অংশ অনেকটা পচে গেছে।
এসআই জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। মনে হচ্ছে দুই দিন আগে অজ্ঞাতনামা ব্যক্তি মৃত অবস্থায় নবজাতকটিকে ফেলে রেখে গেছে।
