নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কর্ণিয়া

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০৯:২৮ পিএম

এ সময়ের ব্যস্ত সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। ২০১২ সালে পাওয়ার ভয়েস সংগীত প্রতিযোগীতায় প্রথম রানার আপ হবার মধ্যে দিয়ে গানের জগতে পেশাগতভাবে যাত্রা শুরু হয় জাকিয়া সুলতানা কর্ণিয়ার। প্রতি বছর শীতকালে স্টেজ শো নিয়ে সবচেয়ে ব্যস্ত থাকলেও এ বছর করোনার কারণে তা সম্ভব হচ্ছে না। স্টেজ শো না থাকলেও তার ব্যস্ততা এতটুকু কমেনি। বিভিন্ন চ্যানেলে শো করার পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও সরব রয়েছেন তিনি।

দেশ রূপান্তরকে এই জনপ্রিয় কণ্ঠশিল্পী জানালেন, শিগগিরই নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। সেতু চেীধুরীর কথা সুর ও সঙ্গীতায়োজনে ‘অন্ধ প্রহর’ শিরোনামের গানটি প্রকাশিত হবে কর্ণিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ভিডিও পরিচালনা করেছেন পি সাপ্পু।

কর্ণিয়া বলেন, ‘বেশ ভালো লাগছে এই অস্থির সময়েও গান প্রকাশ করতে পাচ্ছি। গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।

ইউটিউবে ‘থার্টি মিনিটস উইথ কর্ণিয়া’ নামক একটি শো শুরু করছেন কর্ণিয়া। এই শো নিয়ে তিনি বলেন, ‘আমি নিজের ইউটিউব চ্যানেলটাকে সক্রিয় করার চেষ্টা করছি। কারণ এটা এখন শিল্পীদের জন্য খুব প্রয়োজন। তাছাড়া আমি এই শোটি বাসা থেকেই করতে পারছি। একইসঙ্গে গান শোনাচ্ছি ও আড্ডা দিচ্ছি। শ্রোতা-দর্শকদের সাড়া অনেক ভালো। ধীরে ধীরে আমার মনে হয় ভালো অবস্থানে যাবে শোটি।’

কর্ণিয়ার ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/channel/UCF3zoBlNBdFR2tnqbur9BKg?fbclid=IwAR3Jp2wnueW4Uhm2CNJ1pBdLhdmhi4vTMXfsoEUh3xk0h2gpE26mgP7GwWQ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত