রেমিট্যান্সে বাড়তি ১% প্রণোদনা দেবে বিকাশ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১১:২৯ পিএম

বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিকাশে টাকা পাঠালে সরকারি ২ শতাংশ প্রণোদনার সঙ্গে আরও ১ শতাংশ ক্যাশ বোনাস দিচ্ছে বিকাশ। ১০ হাজার টাকা বা এর চেয়ে বেশি অঙ্কের রেমিট্যান্স পাঠানোর জন্য প্রযোজ্য অফারটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। অফার চলাকালে একজন গ্রাহক মাসে দুইবার করে মোট চারবার এবং মাসে ১২০০ টাকা করে সর্বোচ্চ ২৪০০ টাকা বোনাস উপভোগ করতে পারবেন।

প্রবাসীরা অনলাইন বা ইন্টারনেট অথবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ট্রান্সফার করে ব্যাংকিং চ্যানেল হয়ে মুহর্তেই প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠিয়ে দিতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত