ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলসংলগ্ন ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পাশ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার এসআই মফিজুর রহমান খন্দকার জানান, কাপড় দিয়ে মোড়ানো এক মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে। ছেলে না মেয়ে এটা এখনো জানা যায়নি। নবজাতকের নিচের অংশ অনেকটা পচে গেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃত নবজাতকটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
