ইংরেজি জানেন, আগ্রহ আছে এমন কোনো ব্যক্তি শিশু-কিশোর বা যেকোনো বয়সের মানুষকে বাড়িতে ইংরেজি শেখানোর উদ্যোগ নিতে পারেন।
শুরুতেই ওই ব্যক্তি খেয়াল রাখবেন যাকে শেখাবেন সে শুদ্ধ উচ্চারণে ইংরেজি বলছে কি? তার ইংরেজি শেখার আগ্রহ আছে কি না।
স্কুল-কলেজ বা বিশ^বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভুল ইংরেজি বলার ও লেখার জন্য যেখানে ভর্ৎসনা করা হয়, তিনি বাড়িতে আগ্রহ ও ভালোবাসার সঙ্গে ইংরেজি শেখানোর কাজ শুরু করলে জড়তা ও গ্লানি কেটে যাবে।
ইংরেজি ভাষা সহজে ও ভালোভাবে শেখা যায় সেই বোধ ও বিশ^াস তার মনের মধ্যে গেঁথে দিতে হবে।
ভুল হলে আদর করে ঠিক করে দিতে হবে। সহজ থেকেই শুরু করতে হবে। ধীরে, ধীরে উন্নতি করবে।
যেকোনো ভাষার মতো ইংরেজি ভাষারও সমৃদ্ধ শব্দভা-ার আছে; আমাদের দেশের মতো বিভিন্ন পরিচিত বিষয়ের ইংরেজি কী সেগুলো প্রথমদিকে শিশুদের ও অন্যদের শিখিয়ে দিলে ভালো।
শব্দ ধরে শেখানোর চর্চা করতে হবে।
ধীরে ধীরে এগিয়ে শব্দভা-ার গড়ে দেওয়া, সহজ বাক্য শেখানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।
এরপর যেতে হবে সাধারণ ও মৌলিক ইংরেজিতে যেমন নার্সারি রাইম, ইংরেজ লেখকদের ছড়া; পরে কবিতায়। গল্পেও তাই। মৌলিক, অসাধারণ ছোট গল্পগুলো; ছোট উপন্যাসগুলো দারুণ কার্যকর। যেমন হ্যারিয়েট বিচা স্টো’র বিশ^সাহিত্যের অসামান্য ভা-ার ‘আংকেল টম’স কেবিন’।
এমন বই, ছড়া, কবিতাগুলো অর্থ বুঝে মনের মধ্যে ভালোবেসে পড়তে হবে।
এফএম মেথড, ভালোভাবে ইংরেজি শিখুন সহজে পয়সার বিনিময়ে, চটকদার বিজ্ঞাপনে না ভুলে ভালো ইংরেজি জানেন, সেই নিখরচার শিক্ষকই হতে পারেন যে কারও প্রথম ও সেরা শিক্ষক।
যে কারও জীবনে উন্নতির জন্য প্রয়োজন ইংরেজি জ্ঞান। কারণ এটি অন্যতম বৈশি^ক ভাষা। মনে রাখতে হবে ভয় নয়, ইংরেজিকে জয় করতে হবে আগ্রহ নিয়ে।
ওমর শাহেদ
