হুয়াওয়ের চশমায় হেডসেট

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১১:৩৬ পিএম

গুগলের নিষেধাজ্ঞার কারণে অনেক দিন নতুন ফোন আনতে না পারা হুয়াওয়ে অন্য গ্যাজেট তৈরির দিকে মন দিয়েছে। হেডসেট হিসেবে ব্যবহার করা যায় এমন এক ধরনের চশমা তৈরি করেছে চীনের ফোন প্রস্তুতকারক কোম্পানিটি। এক্স জেনটল মনস্টার আইওয়্যার ২ নামের এই সানগ্লাস ব্লুটুথ হেডসেট হিসেবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট। গুগল গ্লাসের থেকে এর সঙ্গে কিছু পার্থক্য আছে। কোনায় ছোট কোনো ডিসপ্লে নেই। চশমাটি চার কোয়ালিটিতে পাওয়া যাবে। সাধারণ গ্লাসের তুলনায় একটু ভারী হবে। হেডসেটের দুটি স্পিকারের মাধ্যমে মিউজিক এবং ফোনকলে কথা বলা যাবে। এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে বাইরের কেউ কোনো কথা শুনতে না পায়।

চশমার সঙ্গে যে বাক্স দেওয়া হবে, সেখানে চশমা রাখলেই প্রয়োজনে অটোমেটিক চার্জ হয়ে যাবে। চশমার ওই বাক্সর সঙ্গে থাকছে একটি USB Type-C port। হুয়াওয়ে জানিয়েছে, নারী-পুরুষ সবার জন্যই ভিন্ন ধরনের ফ্রেম নিয়ে এসেছে সংস্থা। তবে গ্রাহকদের হাতে এ জিনিস পৌঁছাতে এখনো সময় লাগবে প্রায় চার মাস। হুয়াওয়ে গত বছরও এ ধরনের ‘স্মার্ট’ চশমা বাজারে আনে। এর আগে গুগল এবং স্ন্যাপচ্যাট স্মার্ট চশমা নিয়ে এলেও গ্রাহকদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত