প্রফেসর এম আতাহারুল ইসলামের মৃত্যু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০১:৩৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক এম আতাহারুল ইসলাম গতকাল রবিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লিউকেমিয়া রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

এম আতাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ‘চেয়ার প্রফেসর’ ছিলেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রফেসর এম আতাহারুল ইসলামকে সর্বোচ্চ সম্মানিত ‘Z ÔDUSDAA Outstanding leadership award’ পদকে ভূষিত করা হয়। পৃথিবীর বিখ্যাত ২০০টি জার্নালে তার লেখা পেপারস প্রকাশিত হয়।

প্রফেসর আতাহারুলের জানাজা আজ বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হবে। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত