অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) খামার ব্যবস্থাপনা শাখার প্রধান খন্দকার আতিকুল ইসলামকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার স¦াক্ষরিত এক পত্রে বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে খামার প্রধান খন্দকার আতিকুল ইসলামকে অব্যাহতির তথ্য জানানো হয়। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত খামার ব্যবস্থাপনা শাখার উপ-প্রধান সামসুল হককে খামার প্রধানের চলতি দায়িত্ব দেওয়া হয়।
শেকৃবির রেজিস্ট্রার রেজাউল করিম জানান, খামারের সুবিধার্থেই এটি করা হয়েছে।
