কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবককে খুন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০৭:৫০ পিএম

চট্টগ্রামে কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে মো. মাহবুব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত রবিবার রাত ১১টার দিকে নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীর জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তার বাড়ি ফরিদপুর জেলার পীরেরচর এলাকায়। তিনি নগরীতে দক্ষিণ কাট্টলী এলাকায় বাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেন, জেলেপাড়া এলাকায় রবিবার রাতে একটি দোকানের বসে আড্ডা দিচ্ছিল মাহবুবসহ কয়েকজন যুবক। ওই সময় তুচ্ছ ঘটনায় স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মাহবুবকে ছুরিকাঘাত করা হয়। এলাকার লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত