বহুনির্বাচনী প্রশ্ন
১. দুই রঙা গোলাপের জাত কোনটি?
ক) মিরিন্ডা খ) আইক্যাচার
গ) ইরানি ঘ) রানী এলিজাবেথ
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আকবর মিয়া বাড়ির পাশে ৫ শতাংশ উঁচু জায়গায় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পারিবারিক দুগ্ধ খামারের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে দুটি উন্নত জাতের গাভী পালন শুরু করলেন এবং প্রতিদিন ৪০ লিটার দুধ পেতে লাগলেন। প্রতি লিটার দুধ ৭০ টাকা দরে বিক্রি করেন।
২. আকবর মিয়া উন্নত জাতের কোন গাভী নির্বাচন করলেন?
i. হলস্টাইন ফ্রিজিয়ান ii. জার্সি iii. স্থানীয় জাতের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩. আকবর মিয়া সপ্তাহে কত টাকার দুধ বিক্রি করেন?
ক) ১৯,৫০০ টাকা খ) ১৯,৬০০ টাকা
গ) ২০,০০০ টাকা ঘ) ২০,৬০০ টাকা
৪. কোন উদ্ভিদ মানসিক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়?
ক) তুলসী খ) থানকুনি
গ) সর্পগন্ধা ঘ) বাসক
৫. লবণাক্ততা সংবেদনশীল ফসল হলো
i. শিম ii. লেবু iii. তুলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬. পশুর কাঁচা ঘাসের সম্পূরক খাদ্য কোনটি?
ক) সবুজ এলজি খ) কচুরিপানা
গ) ইপিল-ইপিল ঘ) কাঁঠালপাতা
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
এনায়েত তার নার্সারিতে ২৫ সে.মি ও ১৫ সে.মি পলিব্যাগে সেগুনগাছের চারা উৎপাদন করেন।
৭. প্রতি বর্গমিটারে চারার সংখ্যা কত হবে?
ক) ৬৫ খ) ৪৫ গ) ২৬ ঘ) ১৬
৮. গুনগাছের আবর্তনকাল কত বছর?
ক) ১০-২০ খ) ২০-৩০ গ) ৪০-৫০ ঘ) ৫০-৬০
৯. কৃষি সমবায়ের উদাহরণ কোনটি?
ক) মিল্ক ভিটা খ) প্রাণ
গ) ব্র্যাক ঘ) প্রশিকা
১০. রিল পদ্ধতিতে কীভাবে বুঝবেন ভূমি ক্ষয় হয়।
i. আস্তরণ ভূমিক্ষয়ের দ্বিতীয় ধাপ
ii. একসময় নর্দমা বা ছোট নদীর মতো দেখায়
iii. ফাটলের মতো দেখায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপক পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
এনায়েত ৩৭৫ কেজি ধানের বীজ নিয়ে পরিমিত তাপে দক্ষতার সঙ্গে বীজ শুকিয়ে ২৮০ কেজি ধানবীজ পেল।
১১. এনায়েত বীজের আর্দ্রতার শতকরা হার কত হবে?
ক) ২০ % খ) ২৫ % গ) ৩০ % ঘ) ৩৫ %
১২. জুনায়েদ পরিমিত তাপে দক্ষতার সঙ্গে বীজ শুকানোর ফলে
i. সর্বোচ্চ মানের বীজ পেল
ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করতে পারবে
iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর
১. খ, ২. ক, ৩. খ, ৪. গ, ৫. ক, ৬. ক, ৭. গ, ৮. গ, ৯. ক, ১০. খ, ১১. খ, ১২. ঘ
(বাকি অংশ আগামীকাল)
