কমিউনিটি ব্যাংকের গ্রাহকরা এখন থেকে আনোয়ার ল্যান্ডমার্কের পক্ষ থেকে কাস্টমাইজড কিচেন কেবিনেটসহ অন্যান্য সুবিধা পাবেন। গত রবিবার কমিউনিটি ব্যাংক বাংলাদেশ ও আনোয়ার ল্যান্ডমার্কের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়েছে।
চুক্তি স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরী এবং আনোয়ার ল্যান্ডমার্কের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ মার্কেটিং অফিসার ইয়াসের নূর, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হাসি রানী বেপারী, করপোরেট শাখা ব্যবস্থাপক শেখ জালাল উদ্দিন আহমেদ, হেড অব জিএসডি মাসুদ মাহমুদ। আনোয়ার ল্যান্ডমার্কের পক্ষে ডিজিএম মোহাম্মদ রাকিব হোসেন, জ্যেষ্ঠ ব্যবস্থাপক এম হক ফয়সাল, ব্যবস্থাপক নাজমুল এইচ খান মজলিশ, বিজনেস কো-অর্ডিনেটর টু গ্রুপ এমডি গাজী নুসরাত আনোয়ার উপস্থিত ছিলেন।
