সরকারি অফিসে গাড়ি কেনা বন্ধ আরও ৬ মাস

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১২:৪০ এএম

করোনা পরিস্থিতিতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সব রকম যানবাহন কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও ৬ মাস বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার অর্থ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মুহাম্মদ ইসমাঈল স্বাক্ষরিত এক পরিপত্রে এ স্থগিতাদেশ দেওয়া হয়। পরিপত্রে বলা হয়, কভিড-১৯-এর দ্বিতীয় ধাপে সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা ও সরকারের কৃচ্ছ্রসাধন নীতির আলোকে অর্থ বিভাগের ৮ জুলাইয়ের পরিপত্রের ধারাবাহিকতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সকল প্রকার নতুন বা প্রতিস্থাপক হিসেবে যানবাহন ক্রয় আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ৮ জুলাইয়ের এক পরিপত্রে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় গাড়ি কেনা বন্ধ রাখার সময় নির্ধারণ করা হয়েছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত