সত্তরের নির্বাচন

সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকিট

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০১:৩৪ এএম

সত্তরের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে বাংলাদেশ ডাকঘর। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে। গতকাল সোমবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার দপ্তরে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট ও ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড প্রকাশ করেন। গতকাল সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন ছিল ১৯৭০-এর সাধারণ নির্বাচনের ৫০ বছর। মন্ত্রী দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বিবৃতি দিয়েছেন।

স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে। পরে অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে এ স্মারক ডাকটিকিট বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত