জয়ে শীর্ষে মিলান

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০১:৫৪ এএম

সাম্পদোরিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে সিরি আ’র শীর্ষস্থান আরও মজবুত করেছে এসি মিলান। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানের ইন্তার মিলানের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে তারা। তৃতীয় স্থানে ক্রোতেনকে ৪-০ গোলে হারানো নাপোলি। চ্যাম্পিয়ন জুভেন্তাসের পয়েন্টও ২০। তবে গোল ব্যবধানে এগিয়ে নাপোলি। শনিবার নিজেদের মাঠে তুরিনোর কাছে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে জুভেন্তাস।

ইনজুরির কারণে রবিবার ম্যাচেও ছিলেন না জøাতান ইব্রাহিমোভিচ। তাকে ছাড়া ২৩-এ নিচের গড় বয়সী দল খেলানো মিলান ৪৫ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায়। সাম্পদোরিয়ার ডিফেন্ডারের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন আইভরি কোস্টের মিডফিল্ডার ফ্রেঙ্ক কেসি। ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা সামু কাস্তিলেও। পাঁচ মিনিট পর সাম্পদোরিয়ার এলবিন ইকদাল একটি গোল শোধ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত