দেশীয় ই-কমার্সে নতুন একটি অধ্যায়ের সূচনা করলো ধামাকাশপিং ডটকম (dhamakashopping.com)।
ডেলিভারির ধারণাটিকে আরও দ্রুত এবং সহজতর করতে ধামাকা প্রাইম শপে ২৫ শতাংশ ডিসকাউন্ট মূল্যে অর্ডার দিয়ে সাথে সাথেই দোকান থেকে পণ্য বুঝে নিতে পারছেন গ্রাহক।
কভিড-১৯ পরিস্থিতিতে গ্রাহক নিরাপত্তার কারণে দোকান থেকে পণ্য সংগ্রহ করতে না চাইলে, সেইম ডে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে।
গ্রাহকের নিকটস্থ প্রাইম শপ থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে পাচ্ছেন প্রয়োজনীয় গ্রোসারি, এক্সেসরিজ, মোবাইল, ইলেকট্রনিকস সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
স্টোর পিক-আপ অথবা হোম ডেলিভারি, যেকোনো উপায়েই পণ্য কেনার সুযোগ থাকছে ধামাকা প্রাইম শপ-এ।
হোম ডেলিভারির ক্ষেত্রে নিজ এলাকায় পণ্য পাচ্ছেন একই দিনে। আপনার নিজ এরিয়া বাদে অন্য এরিয়াতে অর্ডার করলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং এক জেলা থেকে অন্য জেলায় থাকছে ৩-৫ দিনের মধ্যে ডেলিভারি সুবিধা।
প্রতিনিয়তই প্রাইম শপে যুক্ত হচ্ছে নতুন নতুন ব্র্যান্ড এবং স্টোর। মোবাইল, ল্যাপটপ, গ্যাজেট, গ্রোসারি, লাইফস্টাইলসহ নানা ক্যাটাগরির বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে রিটেইল প্রাইম শপে।
প্রাইম শপ ছাড়াও বিজয়ের মাসে ধামকা শপিং গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন "বিজয় ফেস্ট"। মোবাইল, টিভি, ফ্রিজ, এসি, বাইক, ফ্যাশন আরও অনেক পণ্যে থাকছে ৭০% পর্যন্ত ছাড়, ৭-২১ দিনের মধ্যে গ্যারেন্টেড ডেলিভারি।
ধামাকাশপিং ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা বলেন, ধামাকা শপিং ডটকমেই পাচ্ছেন, একই সাথে অনলাইনে এবং অফলাইনে ডিসকাউন্টে পন্য কেনার সুযোগ।
ঘরে বসেই ধামাকা প্রাইম শপে অর্ডার কনফার্ম করে, দোকান থেকে সরাসরি পণ্য গ্রহণ করা যাচ্ছে। প্রাইম শপের মাধ্যমে দেশের ইকমার্সের ধারণাটাকেই পরিবর্তন করতে চাই আমরা।
অফার সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন (www.dhamakashopping.com) এই ঠিকানায়।
