ইন্সটাগ্রামে ছবি ও ভিডিও মুছে ফেলতে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০১:৩২ এএম

ইন্সটাগ্রামের মাধ্যমে ছবি এবং ১৫ সেকেন্ডের দৈর্ঘ্যরে ভিডিও আপলোড করা যায়। প্রতিদিন অন্তত ৩০০ মিলিয়নেরও বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করে। হোয়াটসঅ্যাপের পর ইন্সটাগ্রামেও বর্তমানে ডিসঅ্যাপিয়ারিং ফটো ও ভিডিও ফিচার যুক্ত হয়েছে। অর্থাৎ ইন্সটাগ্রামে ডিরেক্ট মেসেজের মাধ্যমে কোনো ছবি অথবা ভিডিও পাঠালে নির্দিষ্ট সময় পরে তা নিজ থেকে উধাও হয়ে যায়। ইন্সটাগ্রামের প্রাইভেট ও গ্রুপ দুই চ্যাটেই এই ফিচার পাওয়া যাবে।

ইন্সটাগ্রামে চ্যাটে পাঠানো যে কোনো ছবি অথবা ভিডিও একবার ওপেন করা হয়ে গেলে তা আর ওপেন করা যাবে না। মেসেজ রিপ্লে ফিচার অন করে যদিও একই ছবি একাধিকবার ওপেন করা সম্ভব। যেভাবে ইন্সটাগ্রামের এই ফিচার কাজ করে : ইন্সটাগ্রাম অ্যাপ ওপেন করে ডান দিকে ওপরে ডিরেক্ট মেসেজ অপশন সিলেক্ট করুন। এবার চ্যাটের তালিকা থেকে একটি চ্যাট অথবা গ্রুপ সিলেক্ট করুন। চ্যাট উইন্ডোতে ক্যামেরা আইকনে ট্যাপ করে নতুন ছবি অথবা ভিডিও রেকর্ড করুন। এর পরেই পাশে তিনটি অপশন সিলেক্ট করে, ভিউ ওয়ান্স, অ্যালাউ রিপ্লে অথবা কিপ ইন চ্যাট অপশন সিলেক্ট করতে পারবেন। ভিউ ওয়ান্স সিলেক্ট করলে যাকে মেসেজ পাঠাচ্ছেন তিনি একবার, অ্যালাও রিপ্লে সিলেক্ট করলে যাকে মেসেজ পাঠাচ্ছেন তিনি দুই বার এবং কিপ ইন চ্যাট সিলেক্ট করলে যাকে মেসেজ পাঠাচ্ছেন তিনি যতবার খুশি এই ছবি দেখতে পাবেন। এবার সেন্ড বাটন সিলেক্ট করে মেসেজ পাঠিয়ে দিন। ছবি ছাড়াও ইন্সটাগ্রাম চ্যাটেও ভিডিও অপশনেও এই ফিচার কাজ করবে। ফিড, হ্যাশট্যাগসহ অন্যান্য মেসেজে এই ফিচার কাজ করবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত