ডক্টর অক্টোপাস হয়ে আবারও আলফ্রেড মলিনা!

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১২:২৮ পিএম

সুপারহিরো ভক্তদের জন্য সুখবর! স্পাইডি-ভার্সে ফিরছেন আলফ্রেড মলিনা।

২০০৪ সালে টবি ম্যাগুইয়ের অভিনীত ‘স্পাইডার-ম্যান’ সিক্যুয়ালে তিনি ছিলেন ডক্টর অক্টোপাস চরিত্রে। আবারও সেই চরিত্রে ফিরছেন টম হল্যান্ডের সিরিজের তৃতীয় কিস্তিতে।

ভ্যারাইটি জানায়, এ ছবিতে যুক্ত হতে যাচ্ছে স্পাইডার-ম্যান সিরিজের বিভিন্ন পর্যায়ের একাধিক অভিনেতা। যেমন; অ্যান্ড্রু গরফিল্ডের ‘দ্য অ্যামাইজিং স্পাইডার-ম্যান টু’ থেকে ইলেকট্রো চরিত্রে ফিরছেন জেমি ফক্স।

এ ছাড়া মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ক্রসওভার তো থাকছেই। ‘স্পাইডার-ম্যান থ্রি’তে ডক্টর স্ট্রেঞ্জার চরিত্রে থাকছেন বেনেডিক্ট ক্যাম্বারব্যাচ। থাকছে আরও কিছু চরিত্র।

২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তির লক্ষ্যে টিনেজ সুপারহিরোর ফ্র্যাঞ্চাইজি নিয়ে পরিকল্পনা করেছে সনি পিকচার্স। পরের দুই পর্বের মতোই পরিচালকের আসনে থাকছেন জন ওয়াটস।

২০১৭ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ ছবি দিয়ে স্পাইডির একক সিনেমায় পা রাখেন টম হল্যান্ড। যদিও এর আগেই ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজে চরিত্রটির অভিষেক হয়। তারপর একাধিক এমসিইউ কিস্তির পাশাপাশি ২০১৯ সাল মুক্তি পায় ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’। একক দুটির আয় যথাক্রমে ৮৮ কোটি ও ১০০ কোটি ডলারের বেশি। যার মধ্যে দ্বিতীয়টি এ যাবৎকালের মুক্তি পাওয়া সবচেয়ে ব্যবসাসফল ‘স্পাইডার-ম্যান’ সিনেমা।

স্যাম রাইমির পরিচালনায় ২০০১-০৭ সালে টম ম্যাগুইয়ের স্পাইডার-ম্যান ট্রিলজিতে অভিনয় করেন। যা এখনো পর্যন্ত সবচেয়ে প্রশংসিত সিরিজ। এর পর ২০১২ ও ২০১৪ সালে ‘দ্য অ্যামাইজিং স্পাইডার-ম্যান’-এর দুই ছবিতে নাম ভূমিকায় ছিলেন অ্যান্ড্রু গরফিল্ড। পরিচালনা করেন মার্ক ওয়েব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত