ফাইজারের টিকাকে হালাল ফতোয়া প্রদান

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১১:৫০ পিএম

ফাইজার বায়োএনটেকের কভিড-১৯ এর টিকাকে হালাল ফতোয়া দিয়েছেন ব্রিটেনের মুফতিরা। দেওবন্দিধারার বেশ কয়েকজন প্রভাবশালী মুফতি টিকার উপাদান গবেষণা করে এই ফতোয়া দেন। ফতোয়াদাতাদের অন্যতম হলেন দারুল উলুম ব্লাকবার্নের মুফতি ইউসুফ সাব্বির ও মুফতি সাব্বির আহমদ, দারুল উলুম বারীর মুফতি মুহাম্মদ তাহির এবং এনএইচএসের পরামর্শদাতা কালিঙ্গল রিয়াদ।

বিবৃতিতে তারা জানান, আমরা ফাইজার কোম্পানির কাছে টিকার উপাদানের বিষয়ে জানতে চেয়েছি। তারা আমাদের টিকার উপাদানের ব্যাপারে বিস্তারিত সব দেখিয়েছে। এ সময় কোলেস্টেরল নিয়ে একটু সমস্যা সৃষ্টি হয়, যা মূলত প্রাণীর চর্বি থেকে আসে। কিন্তু এটা মুরগির ডিম থেকেও পাওয়া যায়। যা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ফাইজারের টিকা আবিষ্কার করেছেন বায়োএনটেক-এর প্রতিষ্ঠাতা তুর্কি বংশোদ্ভূত জার্মান মুসলিম বিজ্ঞানী দম্পতি ড. উগার শাহীন ও ড. ওজলেম তুরেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত